জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি গতকাল শনিবার দুপুরে ভাণ্ডারিয়ায় ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসহায়তা বিতরণ করেন। তার ভাণ্ডারিয়ার বাসভবন ‘তাসমিমা ভিলা’য় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের টাকার নগদ অর্থের চেক, ধর্ম মন্ত্রণালয়ের নগদ অর্থের চেক এবং ৬৫ জন অসহায় দুঃস্থের মধ্যে ঐচ্ছিক তহবিলের এসব চেক বিতরণ করা হয়।
এ বিতরণ কাজে সহায়তা করেন উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ, ভাণ্ডারিয়ার সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম, ভাণ্ডারিয়া থানার অফিসার্স ইনচার্জ এস এম মাকসুদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওলাদ হোসেন প্রমুখ। এ সময় জাতীয় পার্টি-জেপির উপজেলা সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, জাতীয় পার্টি-জেপির উপজেলা যুগ্ম-আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, জাতীয় পার্টি-জেপির উপজেলা সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, ইকড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ূন কবির, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারিক প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্ট-জেপির কাউখালী উপজেলা সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, কাউখালী জেপির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, ভাণ্ডারিয়া পৌর জেপির সদস্য সচিব আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, ভাণ্ডারিয়া উপজেলা যুব সংহতির আহ্বায়ক ও পিরোজপুর জেলা পরিষদের সদস্য রেজাউল হক রেজভী জোমাদ্দার, পিরোজপুর জেলা পরিষদের সদস্য রোকেয়া বেগম প্রমুখ। এ সময় উপকারভোগীদের হাতে ৮২ বান্ডিল ঢেউটিন এবং সাড়ে তিন হাজার নগদ অর্থের চেক, ১২টি মসজিদে ৫ লাখ ৩০ হাজার টাকার চেক এবং ৬৫ জনকে ৪ হাজার টাকা করে ২ লাখ ৬০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
পোনা নদীতে নির্মাণাধীন সেতুর কাজ পরিদর্শন
জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি গতকাল শনিবার বিকালে ভাণ্ডারিয়া পোনা সেতুর ওপর সড়ক ও জনপথ বিভাগের নির্মাণাধীন গার্ডার ব্রিজ এবং বাইপাস সড়কের চলমান কাজ পরিদর্শন করেন। তিনি নির্মাণকাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে প্রকল্প দ্রুততম সময় সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দেন।