রাজধানীর উত্তরায় লিফটে উঠতে গিয়ে নিচে পড়ে গিয়ে সাবেক অতিরিক্ত সচিব শাহজাহান হোসেনের স্ত্রী সালমা পারভীনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) উত্তরার তিন নম্বর সেক্টরের ১৪ নম্বর সড়কের ২৫ নম্বর বাড়ির পঞ্চম তলায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে বদরগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার কামরুজ্জামান জানান, সালমা পারভীন বিকেল ৫টার দিকে লিফটে ওঠার জন্য সুইচে চাপ দেন। এতে লিফটের সামনের দরজা খুললেও লিফট না আসায় তিনি পা বাড়িয়ে দুর্ঘটনার কবলে পড়েন। কারিগরি কোনো ত্রুটির কারণে লিফট ওপরের দিকে আটকে থাকায় তিনি নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইত্তেফাক/এএএম