ইত্তেফাক ডেস্ক
ভারতে হায়দ্রাবাদের ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক তাদের করোনা ভাইরাসের ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল বা মানবদেহে প্রয়োগ শুরু করেছে। হরিয়ানা রাজ্যের রোহতকের পোস্ট পিজিআই অব মেডিক্যাল সায়েন্সে শুরু হয়েছে এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল। হরিয়ানার স্বাস্থ্যমন্¿ী অনিল বিজ টুইটার বার্তায় জানিয়েছেন, ভারত বায়োটেকের তৈরি করোনার ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল আজ (শনিবার) থেকে রোতকের পিজিআইতে শুরু হয়েছে। তিনজন স্বেচ্ছাসেবকের শরীরে এই ভ্যাকসিনের প্রয়োগ করা হয়েছে। ভ্যাকসিন প্রয়োগের পর আপাতত তিনজনই ভালো আছেন। আগামীতে আরো স্বেচ্ছাসেবকের শরীরে এই ভ্যাকসিনের প্রয়োগ হবে বলে মন্¿ী জানান। -ইন্ডিয়ান এক্সপ্রেস