ভারতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৩৮ হাজার ৯০২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এছাড়া গত ২৪ ঘন্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে ৫৪৩ জনের। রবিবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৭৭ হাজার ৬১৮ জন। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬ লাখ ৭৭ হাজার ৪২৩জন। করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ২৬ হাজার ৮১৬ জন।
করোনা সর্বোচ্চ আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে ভারত। এ তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল।
ইত্তেফাক/এআর