কাউখালীতে আরো ৬ জন করোনায় আক্রান্ত

কাউখালীতে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। উপজেলায় নতুন করে আরো ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৪৬ জনে।

শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে কাউখালীরএকজন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) খোকন কুন্ডু আক্রান্ত হয়েছেন। তিনি কাউখালী সদর ইউনিয়নের বদরপুর স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বরত। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট, একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। 

ইত্তেফাক/এমআরএম