নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জননন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের হুমায়ূন আহমেদের নিজগ্রাম কুতুবপুরে প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠ নানা কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল কালো ব্যাজ ধারণ, কোরআনখানি, দোয়া, শোক র্যালিসহ হুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ।
এসব কর্মসূচিতে শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারি প্রধান শরীফ আনিস আহমেদ, সহকারি শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
এ বিষয়ে শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামানের সাথে কথা হলে তিনি জানান, প্রতি বছর আমরা দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মাধ্যমে হুমায়ূন স্যারের মৃত্যুবার্ষিকী পালন করি। কিন্তু এ বছর করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে মৃত্যুবার্ষিকী পালন করেছি।
ইত্তেফাক/এমআরএম