রাজধানীর যাত্রাবাড়ীতে বাসায় ঢুকে তাজুল ইসলাম আখন্দ (৪০) নামে এক ফার্মেসি ব্যাবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনা পালিয়ে যাবার সময় ২ জনকে ধাওয়া করে আটক করেছেন স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আজ রবিবার দুপুর ১টায় ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ইউসুফ জানান, বাসায় ঢুকে তাজুল ইসলাম ছুরিকাঘাত করলে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। দুর্বৃত্তরা পালাবার সময় দুইজন ধরে ফেলেন স্থানীয়রা। আহত অবস্থায় তাজুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টায় মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করেন হাসপাতাল ক্যাম্প ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
মৃতদেহ ময়নতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে। মৃত তাজুল বরিশাল জেলার মেহেদীগন্জ উপজেলার মালদী গ্রামের মৃত আ. মালেক আখন্দের ছেলে।
ইত্তেফাক/কেকে