সারিয়কান্দিতে যমুনার পানি কমলেও বেড়েছে বাঙ্গালী

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি কমতে শুরু করায় নদী তীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতির কিছুটা  উন্নতি হচ্ছে। অপরদিকে বাঙ্গালী নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদী তীরবর্তী নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়ে ভাঙন দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী আব্দুর রহমান জানান, রবিবার দুপুর ১২টায় গত ২৪ ঘণ্টায় যমুনার নদীর পানি ১৪ সেন্টিমিটার বিপদ সীমার ৯৮ সেন্টিমিটার এবং বাঙ্গালী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে  বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান রবিবার উপজেলার হাটশেরপুর ও সদর  ইউনিয়নের বন্যার্ত মানুষের মাধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। 

অপরদিকে বাঙ্গালী নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদী তীরবর্তী মাছিরপাড়া, গোদাগাড়ী, পাইকপাড়া, চর গোসাইবাড়ী এলাকায় নদী ভাঙন শুরু হয়েছে ।

ইত্তেফাক/এসি