বিজ্ঞান
হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
আমাদের জীবনে তথ্য
প্রশ্ন: তুমি দৈনিক পত্রিকা ও টেলিভিশনে ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়েছে জানলে। এই তথ্য তোমাকে কী করতে সাহায্য করবে? এভাবে সম্প্রচার মাধ্যম থেকে তথ্য জেনে কোনটি রক্ষা করা যায়?
উত্তর : সংক্রামক ডেঙ্গু জ্বরের তথ্য প্রচার হওয়ার ফলে এতে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমবে। তথ্যটি জেনে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে ডেঙ্গু রোগ থেকে রক্ষা পাওয়া যাবে। অনেক সময় সম্প্রচার মাধ্যম জলোচ্ছ্বাস বা উপকূলীয় তথ্য জানায়। এতে অনেক মানুষের জীবন ও সম্পদ রক্ষা করা যায়। ট্রলার, জাহাজ নিরাপদ আশ্রয় নিয়ে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা যায়।
প্রশ্ন: রোহান তথ্য বিনিময়ের মাধ্যম ব্যবহার করে এই মাধ্যমগুলোকে এককথায় কী বলে? রোহানের ব্যবহারকৃত ৩টি মাধ্যমের নাম লিখ। এটি ব্যবহারের ফলে রোহান সহজেই কোন কাজ করতে পারে লিখ।
উত্তর:রোহানের ব্যবহূত তথ্য বিনিময়ের মাধ্যমগুলোকে এককথায় আইসিটি বলে।
রোহানের ব্যবহারকৃত ৩টি মাধ্যম হলো—
১. কম্পিউটার; ২. ইন্টারনেট; ৩. ই-মেইল।
আইসিটি ব্যবহারের ফলে রোহান সহজেই তথ্য সংগ্রহ,সংরক্ষণ,বিনিময় ও বিস্তারের কাজ করতে পারে।
প্রশ্ন.ইন্টারনেট কী কী কাজে লাগে দুইটি বাক্যে লেখ। তথ্য সংরক্ষণের তিনটি উপায় লেখ।
উত্তর : ইন্টারনেট কাজে লাগে—
১.তথ্য সংগ্রহ করতে।
২.তথ্য আদান-প্রদান করতে।
তথ্য সংরক্ষণের তিনটি উপায় নিচে দেওয়া হলো—
১.খাতায় লিখে তথ্য সংরক্ষণ করা যায়।
২.ছবি তোলে বা ভিডিও করে তথ্য সংরক্ষণ করা যায়।
৩.তথ্য সংরক্ষণ প্রযুক্তি, যেমন— পেন ড্রাইভ, সিডি, ভিসিডি, মেমরি কার্ড ইত্যাদি ব্যবহার করে তথ্য সংরক্ষণ করে তথ্য সংরক্ষণ করা যায়।