স্পোর্টস রিপোর্টার
করোনায় ক্ষতিগ্রস্ত ক্রীড়াবিদ, ক্রীড়া সংশ্লিষ্টদের আরো একদফা আর্থিক সহযোগিতা দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। গতকাল দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়াঙ্গনের বিভিন্ন শ্রেণির ব্যক্তিদের হাতে চেক তুলে দেওয়া হয়।
৮ বিভাগ, ৬৪ জেলা ক্রীড়া সংস্থা অন্তর্ভুক্ত রয়েছে। প্রায় সোয়া ২ কোটি টাকার চেক তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এছাড়াও দেশের ক্রীড়া সাংবাদিক তিন সংগঠনকেও অর্থ সহযোগিতা দেওয়া হয়।