নগরীর সিনেমা প্যালেস এলাকায় অভিযান চালিয়ে সামুদ্রিক হাঙ্গর মাছের তেলসহ তিন জনকে আটক করেছে র্যাব। গতকাল রবিবার তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—মো. রাশেদ (৩২), কাজী মো. সোয়েল (৩২) ও মো. সাগর (২৭)।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটককৃত তিন জনের কাছ থেকে ৩ হাজার ৬০০ লিটার হাঙ্গর মাছের তেল উদ্ধার করা হয়েছে।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান জানান, কাদের নামে একজনের সহায়তায় আটককৃতরা দীর্ঘদিন ধরে হাঙ্গর মাছ হত্যা করে পরে প্রক্রিয়াজাতের মাধ্যমে তেল উত্পাদন করে আসছিল। এসব তেল তারা দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে।