চট্টগ্রামে গৃহপরিচারিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম অফিস

নগরীর পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের একটি ফ্ল্যাট থেকে বৃষ্টি মুন্ডা (১৪) নামে এক গৃহপরিচারিকার লাশ উদ্ধার করেছেন পুলিশ। গতকাল রবিবার ‘আনন্দ হেরিটেজ’ ভবনের একটি ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। কোতোয়ালি থানার উপপরিদর্শক মনজুর আলম জানান, ফ্ল্যাটের একটি রুমে বৃষ্টি মুন্ডা ছিল। অনেকক্ষণ সাড়াশব্দ না পেয়ে ফ্ল্যাটের মালিক থানায় খবর দেয়। পুলিশ গিয়ে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।