রিজেন্টের করোনার ভুয়া সনদে ক্ষতিগ্রস্তদের তালিকা চেয়ে নোটিশ

রিজেন্ট হাসপাতালে করোনা পরীক্ষার ভুয়া সনদে ক্ষতিগ্রস্তদের তালিকা চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একইসঙ্গে এই ভুয়া সনদে ক্ষতিগ্রস্তদের ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতেও বলা হয়েছে। স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে এ নোটিশ পাঠানো হয়েছে। মানবাধিকার সংগঠন চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পরিচালকের পক্ষে ব্যারিস্টার আব্দুল হালিম গতকাল এ নোটিশ পাঠান। আব্দুল হালিম জানান, সরকার অনেক টাকা প্রণোদনা দিচ্ছে। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরের সঠিক সুপারভিশন না থাকার কারণে এ ঘটনা ঘটছে। নোটিশপ্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।