মুজিববর্ষে রংপুর নগরীর ১০০ শিক্ষাপ্রতিষ্ঠানে মেট্রোপলিটন পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

স্টাফ রিপোর্টার রংপুর

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে রংপুর নগরীর ১০০  শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ হাজার বৃক্ষ ও চারা বিতরণ কর্মসূচি শুরু করে রংপুর মেট্রোপলিন পুলিশ। রবিবার সকালে রংপুর মেট্রোপলিন পুলিশ কমিশনার মোহা. আব্দুল আলীম মাহমুদ নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পুলিশ কর্মকর্তারা বৃক্ষ রোপণ ও চারা বিতরণ করেন। এরই ধারাবাহিকতায় নগরীর বড়বাড়ী বয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করেন ট্রাফিক পুলিশের সদস্যরা। এ সময় রংপুর মেট্রোপলিন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম, সহকারী কমিশনার (ট্রাফিক) ফরহাদ ইমরুল কায়েস, ট্রাফিক ইন্সপেক্টর দেলোয়ার হোসেন, বড়বাড়ী বয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিয়া সরকারসহ পুলিশের  কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।