বরিশাল বিভাগের অর্ধেক রোগী সুস্থ

বরিশাল অফিস

বরিশাল বিভাগের ছয় জেলায় এই পর্যন্ত মোট ৪ হাজার ৮০১ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সুস্থ হয়েছেন ২ হাজার ৩৮১ জন এবং মৃত্যু হয়েছে মোট ৯৫ জনের। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৩০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আর বিভাগে নতুন করে গত ২৪ ঘণ্টায় আরো ১৪৭ জন করোনা রোগী সুস্থতা লাভ করেছেন। মোট আক্রান্তের মধ্যে ৪৯ দশমিক ৫৯ শতাংশ রোগী এই পর্যন্ত সুস্থ হয়েছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এই জেলায় ২ হাজার ১০৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ ছাড়া পটুয়াখালীতে ৮৫৮ জন, বরগুনায় ৪৯১ জন, পিরোজপুরে ৫১৫ জন, ঝালকাঠিতে ৩৮৭ জন এবং ভোলায় ৪৪৪ জন রয়েছেন।