ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন বিভাগ-দপ্তরে কর্মরত পাঁচ জন পরিচ্ছন্নতাকর্মী ও দুই জন মালীকে কর্মচ্যুত করা হয়েছে। তাদের প্রত্যেকের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় করপোরেশন এ সিদ্ধান্ত নিয়েছে। গতকাল দক্ষিণ সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ১৬ জুলাই ডিএসসিসির সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে সাত জনকে কর্মচ্যুত করা হয়। তারা হলেন পরিচ্ছন্নতাকর্মী শ্রীমতি উমা রানী, আব্দুল হক, হারেজ আলী, আজমেরী বেগম, মুর্তজা বেগম এবং মালী সিরাজ বেপারী ও সাইদুর রহমান। অফিস আদেশে বলা হয়, যাদের কর্মচ্যুত করা হয়েছে তারা করপোরেশনে মাস্টার রোলে কাজ করতেন।