প্লাস্টিক পণ্য ও হালকা প্রকৌশল খাতের উন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ১০ একর এবং গাজীপুরে কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে পাঁচ একর জমির ওপর নির্মাণ করা হচ্ছে আন্তর্জাতিক মানের দুটি অত্যাধুনিক টেকনোলজি সেন্টার। বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন এক্সপোর্ট কম্পেটিটিভনেস ফর জবস প্রকল্পের মাধ্যমে এটি বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে জমি ইজারার দুটি চুক্তি স্বাক্ষর করবে বাণিজ্য মন্ত্রণালয়। এই প্রকল্পের আওতায় আলোচ্য শিল্পখাতের জন্য লাগসই প্রযুক্তিগত সেবা, যুগোপযোগী প্রশিক্ষণ, কারিগরি ও ব্যাবসায়িক পরামর্শ সেবা প্রদানের মাধ্যমে স্থানীয় ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে রপ্তানির সক্ষম করে তোলা হবে।