ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের আইনজীবী হিসেবে ঘোষণা দিয়ে গেজেট প্রকাশের দাবিতে ঝিনাইদহে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষানবিশ আইনজীবীরা। রবিবার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত বার ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় শিক্ষানবিশ আইনজীবী পরিষদ জেলা শাখার আহ্বায়ক তপন কুমার মুখার্জী, সদস্য আকরামুল কবির, শিরিন সুলতানাসহ অন্যরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, আইনজীবী তালিকাভুক্তকরণ পরীক্ষার প্রিলিমিনারি সম্পন্ন হওয়ার পর বর্তমান করোনা ভাইরাস বৈশ্বিক মহামারির কারণে লিখিত পরীক্ষা স্থগিত রয়েছে। এ অবস্থায় উত্তীর্ণদের গেজেটের মাধ্যমে সনদ দেওয়ার দাবি জানান তারা।