গোপালগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ছাড়াল

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ২০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গোপালগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০৬ জনে। রবিবার  গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য  জানান।

তিনি জানান, নতুন করে গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ সদরে ১০ জন,  কোটালীপাড়ায় ছয় জন ও মুকসুদপুরে দুই জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বসতবাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে।