নাটোর প্রতিনিধি
নাটোরে নকল ও নিম্নমানের বৈদ্যুতিক তার তৈরির কারখানার সন্ধান পেয়েছে জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থা (এনএসআই)। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে শহরতলীর বনবেলঘড়িয়া এলাকায় এনএসআইয়ের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার ও তার তৈরির যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থার উপপরিচালক ইকবাল হোসেন জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র গোপনে বনবেলঘড়িয়া এলাকার একটি বাড়িতে আব্দুল মান্নান নামে এক ব্যক্তি জেআর ব্রান্ডে নকল ও নিম্নমানের বৈদ্যুতিক তার তৈরি করে বাজারজাত করে আসছিল। কারখানায় বিএসটিআইয়ের কোনো অনুমোদন নেই।