কোটচাঁদপুরে অগ্নিকাণ্ডে ফোম কারখানা পুড়ে ছাই

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে রবিবার সকালে অগ্নিকাণ্ডে আকাশ ফোম নামের একটি কারখানা পুড়ে ছাই হয়ে গেছে।

কোটচাঁদপুর ফায়ার ব্রিগেডের স্টেশন কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এরপর কালীগঞ্জ ও ঝিনাইদহ থেকেও ফায়ার ব্রিগেডের গাড়ি আসে। পাঁচটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে কারখানার সাতটি মেশিন ও একটি গাড়িসহ সবকিছু পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।