তিতাস (কুমিল্লা) সংবাদদাতা
তিতাসে শনিবার রাতে অজ্ঞাত এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিতাস থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নারান্দিয়া পশ্চিমপাড় এবং জিয়ারকান্দি ইউনিয়নের রসুলপুর পূর্ব জলাশয়ে শিশুর লাশ ভাসছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। অজ্ঞাত শিশুর বয়স ১১/১২ বছর হবে। সম্ভবত সে পাঁচ থেকে ছয় দিন আগে মারা গেছে। তাই লাশের প্রায় ৭০ শতাংশ পচে গেছে।