ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
ফুলবাড়ীতে রবিবার বৈদ্যুতিক হাউজ ওয়ারিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম শফিকুল ইসলাম (২৫)। তিনি উপজেলার সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের ঈশা মামুদের ছেলে। স্থানীয়রা জানান, ঘটনার সময় শফিকুল ইসলাম নিজ বাড়িতে বৈদ্যুতিক হাউজ ওয়ারিংয়ের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুত্স্পৃষ্টে আহত হন। পরিবারের লোকজন ও স্থানীয়রা উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিলে কর্তব্যরত চিত্সিক মৃত ঘোষাণা করেন।