দেবীগঞ্জে কাঁচা মরিচের কেজি ১৩০ টাকা!

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা

প্রতিবছর বর্ষা মৌসুমে সরবরাহ বিঘ্নিত হয়ে দেশের বাজারে কাঁচামরিচের দাম বাড়ে। এবারও এর ব্যতিক্রম হয়নি। ভারত থেকে আমদানি সত্ত্বেও বাড়তে শুরু করেছে কাঁচামরিচের দাম। এর ধারাবাহিকতায় দেবীগঞ্জের পাইকারি বাজারে কয়দিনের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিতে সর্বোচ্চ ৫০ টাকা বেড়েছে। উপজেলার বাজারে এখন কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৩০ টাকা কেজি দরে।

এদিকে বাড়তি বৃষ্টির কারণে স্থানীয়দের চাষ করা মরিচখেতে পানি জমে মরিচের গাছ মরে যাচ্ছে। ফলে মরিচ সংকটের কারণে দাম বাড়ছে বলে স্থানীয় ব্যবসায়ীদের অভিমত।