গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা এলাকায় তুরাগ নদে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ রয়েছে দুই স্কুলছাত্র। ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়েও তাদের উদ্ধার করতে পারেনি। ঘটনাস্থলে ভিড় করেছে শত শত এলাকাবাসী।
নিখোঁজ সাকিব হোসেন (১৩) জামালপুরের বকশীগঞ্জ থানার খামারগেদরা গ্রামের আবু সাঈদের ছেলে এবং দুর্জয় সরকার (১৪) গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার তাজপুর গ্রামের রবীন্দ্রনাথের ছেলে। তারা দুই জনেই নাওজোড় পাথরপাড়া এলাকার প্রগতি মডেল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।