তিন জন ভারতীয়কে লক্ষ করে গুলি চালিয়েছে নেপাল সীমান্ত পুলিশ। এতে একজন গুলিবিদ্ধ হয়েছে। রোববার বিহারের কিষাণগঞ্জে নেপাল-ভারত সীমান্তের কাছে ঘটেছে এই ঘটনা।
এএনআই'র প্রতিবেদনে বলা হয়েছে, নেপাল সীমান্ত লাগোয়া কিষাণগঞ্জে তিন জনকে লক্ষ্য করে গুলি চালায় নেপাল পুলিশ। ওই গুলিতে আহত হয়েছেন এক যুবক। কিষাণগঞ্জের পুলিশ সুপার জানিয়েছেন, গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেইসঙ্গে এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
এছাড়া দেশটির সংবাদ মাধ্যমের খবরে আরও বলা হয়েছে, নেপাল সীমান্তের তোলা মাফি গ্রামে গিয়েছিলেন ওই যুবক। সঙ্গে ছিলেন তার দুই বন্ধু। সেসময় নেপাল পুলিশ তাদের লক্ষ্য করে গুলি চালায়।
One Indian injured after Nepal Police shot at three Indian men near India-Nepal border in Kishanganj. Injured shifted to hospital. Investigation underway: SP Kishanganj, Bihar pic.twitter.com/0eGnJyo1gd
— ANI (@ANI) July 19, 2020
এর আগে গত মাসে বিহারের সীতামারিতে ভারতীয়র ওপর গুলি চালায় নেপাল পুলিশ। ওই ঘটনায় নিহত হন এক ভারতীয়। আহত হন আরও ২ জন।
ইত্তেফাক/এসআর