কোটালীপাড়া উপজেলায় নতুন করে ব্যাংক কর্মকর্তাসহ আরও ৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৯ জনে। এর মধ্যে ১২৫ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ১ জন। আক্রান্ত ৬৩ জন বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত শনিবার ১০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে পৌরসভার ফেরধরা গ্রামের ১ জন, বলুহার গ্রামের ১ জন, রাধাগঞ্জ ইউনিয়নের সিতাইকুন্ড গ্রামের ১ জন ও কৃষি ব্যাংক কোটালীপাড়া শাখার ১ কর্মকর্তাসহ মোট ৪ জনের রবিবার রাতে করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তদের বাড়ী লকডাউন করা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম