চাটমোহরে গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। রবিবার রাত ১০টার দিকে নিজ বাড়িতেই খুন হন ওই গৃহবধূ।
নিহত গৃহবধূ হলেন উপজেলার হরিপুর ইউনিয়নের মৃধাপাড়া গ্রামের নিরঞ্জন পাল নিরুর স্ত্রী কল্পনা রানী পাল (৪০)।
চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব মাহরীন জানিয়েছেন, ঘটনার সময় কল্পনার স্বামী বাড়িতে ছিলেন না। তিনি চায়ের দোকানী। হরিপুর বাজারের দোকান বন্ধ করে রাত সাড়ে ১১টার দিকে বাড়ি ফিরে সে তার স্ত্রীর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। কি কারণে, কারা তাকে হত্যা করেছে, তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। নিহত গৃহবধূও ২ ছেলে রয়েছে। তারা বাড়িতে থাকে না। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী নিরঞ্জন পাল নিরুসহ ২জনকে আটক করলেও তদন্তের স্বার্থে পুলিশ কিছু জানায় নি।
ইত্তেফাক/আরকেজি