সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুলআজিজকে (৮৪) হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসপিএ সোমবার এই তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়েছে, পিত্তাশয়ের প্রদাহের কারণে ৮৪ বছর বয়সী বাদশা সালমান বিন আব্দুলআজিজকে রাজধানী রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া প্রতিবেদনে বলা হয়েছে, মেডিকেল চেকআপের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বাদশাকে। তবে এর বেশি কিছু খবরে বলা হয় নি।
#عاجل
— واس الأخبار الملكية (@spagov) July 20, 2020
بيان من الديوان الملكي : #خادم_الحرمين_الشريفين يدخل مستشفى الملك فيصل التخصصي بالرياض لإجراء بعض الفحوصات جراء وجود التهاب في المرارة.
حفظ الله خادم الحرمين الشريفين وألبسه ثوب الصحة والعافية.#واس pic.twitter.com/yzd8dEJPdU
২০১৫ সাল থেকে সৌদি আরবের বাদশা হিসেবে দেশ শাসন করছেন সালমান বিন আব্দুলআজিজ। খালিজ টাইমস, আল জাজিরা।
ইত্তেফাক/এসআর