ভারতে প্রতিনিয়ত করোনায় রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হচ্ছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ হাজার ৪২৫ জন শনাক্ত হয়েছে। যা একদিনে আক্রান্তের নতুন রেকর্ড।
এনিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ১১ লাখ ১৮ হাজার ৪৩ জনে দাঁড়ালো। বিশ্বে আক্রান্তের সংখ্যায় এটি তৃতীয়। এছাড়া গত একদিনে ভারতে আরও ৬৮১ জনের মৃত্যু হয়েছে। এতে দেশটিতে মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ৪৯৭ জনে দাঁড়ালো।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সোমবার বলা হয়েছে, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৮৭ জন, এতে সুস্থতার হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ৬১।
দেশটিতে আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। শুধু এই রাজ্যটিতে আক্রান্ত ৩ লাখ ছাড়িয়েছে। মারা গেছে ১১ হাজার ৮৫৪জন। এর পরে অবস্থানরত তামিল নাড়ুতে আক্রান্ত ১ লাখ ৭০ হাজারের বেশি। রাজ্যটিতে করোনায় মারা গেছে ২৪'শ ৮১ জন।
তৃতীয় অবস্থানে থাকা দেশটির রাজধানী দিল্লিতে আক্রান্ত ১ লাখ ২২ হাজার। মৃত্যু হয়েছে ৩ হাজার ৬২৮ জনের।
ইত্তেফাক/এসআর