অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন পরীক্ষার ফল শিগগিরই

প্রাণঘাতী করোনা ভাইরাসের ভ্যাকসিনের দিকে তাকিয়ে আছে সারা বিশ্ব। ভাইরাসটির ভ্যাকসিন আবিস্কারের জন্য গবেসণা চালিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। করোনা ভ্যাকসিন পরীক্ষার প্রথম ফলাফল আজ প্রকাশ করার কথা জানিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। চিকিৎসা বিষয়ক সাময়িকী দ্য ল্যানসেটে এই গবেষণা ফলাফল প্রকাশিত হবে।

বিবিসি জানায়, টিকা উদ্ভাবনের জন্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যে গবেষণা চালিয়েছে সেই পরীক্ষার প্রথম ফলাফল আজ প্রকাশ করার কথা রয়েছে। অ্যাস্ট্রাজেনেকা কোম্পানির সঙ্গে যৌথভাবে এই টিকা তৈরির কাজ করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ইতোমধ্যেই প্রচুর মানুষের শরীরে এই ভাইরাসের পরীক্ষা চালানো হয়েছে।

গবেষকরা বলছেন, প্রাথমিক ফলাফল প্রকাশের পরেই বোঝা যাবে এই টিকা কতোটা নিরাপদ। একই সঙ্গে করোনা ভাইরাস মোকাবেলায় এর কার্যকারীতাও জানা যাবে।

অধিকাংশ বিশেষজ্ঞরা বলছেন, আগামী বছরের মাঝামাঝি নাগাদ এই ভাইরাসের টিকা বাজারে আসবে। সাধারণত এধরনের টিকা তৈরিতে অনেক বছর সময় লেগে যায়। সে দিক থেকে একে বড় ধরনের বৈজ্ঞানিক অগ্রগতি হিসেবে বিবেচনা করছেন গবেষকরা।

আরও পড়ুন: আমিরাতের মঙ্গল গ্রহের অভিযানের নেতৃত্বে এক নারী

তবে এই টিকা করোনা ভাইরাস মোকাবেলায় সফল হবে তার নিশ্চিত নয়। মানবদেহে ইতোমধ্যে চার ধরনের করোনা ভইরাসের সংক্রমণ ঘটেছে। এর কোনটিরই টিকা তৈরি হয়নি।

ইত্তেফাক/আরআই