l নওশিন শর্মিলী
ঈদুল আজহা উপলক্ষে অঞ্জন’স প্রতিবারের মতো এবারও নতুন ডিজাইনের পোশাক নিয়ে বিশেষ আয়োজন করেছে। এখন বর্ষাকাল চলছে, সেই সঙ্গে গরম। এছাড়া করোনার কারণে হয়তো বেশিরভাগ মানুষ ঘরে থেকেই ঈদ উদযাপন করবে। এসব বিষয়কে প্রাধান্য দিয়ে এবারের পোশাকে সাদা, নীল, অফ হোয়াইট, এ্যাস সহ হালকা রঙের সূতি, ভয়েল, লিনেন কটন কাপড়ের পোশাক বেশি করা হয়েছে। বেশিরভাগ ডিজাইন ব্লকপ্রিন্ট, স্ক্রিনপ্রিন্ট ও এম্ব্রয়ডারি থাকছে এবারের আয়োজনে ।
এই আয়োজনে মেয়েদের জন্য থাকছে শাড়ি, সালোয়ার কামিজ ও ফতুয়া; ছেলেদের জন্য থাকছে হাফশার্ট, পাঞ্জাবি-পাজামা ও ফতুয়া। শিশু-কিশোরদের জন্যও বিশেষ আয়োজন থাকছে। পোশাক ছাড়াও গহনা, গৃহসজ্জা সামগ্রী ও উপহার সামগ্রী থাকছে এই আয়োজনে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী, কুমিল্লা সহ নারায়ণগঞ্জের সকল শোরুমে পাওয়া যাবে এবারের ঈদ আয়োজন। ঘরে বসে কেনাকাটার জন্য অনলাইনেও যোগাযোগ করতে পারেন— অনলাইন স্টোর www.anjans.com-এ। ফেসবুকের মাধ্যমেও কেনাকাটা করা যাবে www.facebook.com/anjans.bd -তে।
ছবি সৌজন্যে অঞ্জন’স
সেইলরে বর্ষার আয়োজন
বর্ষার এই আমেজে সেইলরে শুরু হলো মুনসুন সেল অফার। সকল ক্যাটাগরির পণ্যে থাকছে শতকরা ৩০ থেকে ৫০ ছাড়। তাই বর্ষার এই দিনে, ঘরে বসেই ক্রেতারা খুব সহজে অনলাইনে অর্ডার করে পণ্য পেয়ে যাবেন। সেইলরের মুনসুন সেল অফারে ছেলেদের জন্যে থাকছে ক্লাসিক ডিজাইনের বিভিন্ন রেঞ্জের পাঞ্জাবি, পোলো টি-শার্ট, গ্রাফিক্স টি-শার্ট, বিজনেস ফরমাল এবং ক্যাজুয়াল শার্ট। মেয়েদের জন্যে রয়েছে বিভিন্ন ট্রেন্ডি কুর্তি, এথনিক থ্রি-পিস, ফিউশন টপস— যা অনায়াসে এই সিজনে পড়ার জন্য বেশ আরামদায়ক। নবজাতকদের পোশাক থেকে শুরু করে শিশুদের জন্যে আরামদায়ক টি-শার্ট, পোলো টি- শার্ট, ছোট মেয়েদের ফ্রক, টপসও থাকছে।
সর্বোপরি, ক্যাজুয়াল থেকে শুরু করে ট্র্যাডিশনাল, ফিউশনওয়্যার নিয়ে সাজানো হয়েছে সেইলরের এইবারের মুনসুন সেল কালেকশনের সমাহার।
সেইলরের অনলাইন শপ, ই-কমার্স ওয়েবসাইট :www.sailor.clothing
ওয়ার্ল্ড শেফ চয়েস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আফরোজা নাজনীন
ওয়ার্ল্ড শেফ চয়েস ফেডারেশন (WCCF) ভারতের একটা শেফ এসোসিয়েশন, যার কাজ হলো প্রফেশনাল শেফ, একাডেমিক, ব্লগারস, স্টুডেন্টস এবং হোমশেফদের মধ্যে সংযোগ প্রতিষ্ঠা করা। বিশ্ব বিখ্যাত মাস্টার শেফদের সঙ্গে একযোগে কাজ করার একটা প্লাটফর্ম এটি। ওয়ার্ল্ড শেফ চয়েস ফেডারেশনের উদ্দ্যেশ হলো ইন্টারন্যাশনাল খাবারের পাশাপাশি আঞ্চলিক খাবারকেও বিশ্ব দরবারে পরিচিত করা এবং নতুন নতুন কাজের সুযোগ সৃষ্টি করার মাধ্যমে শেফ কমিউনিটিকে তাদের প্রতিভা বিকাশ ও কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। এই এসোসিয়েশন বিশ্বাস করে, যিনি যে দেশেই কাজ করুক না কেন শেফ হিসাবে আমরা একটা পরিবার। আফরোজা নাজনীন বাংলাদেশের ফুড ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় মুখ। সমপ্রতি তিনি ওয়ার্ল্ড শেফ চয়েস ফেডারেশনের বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি একইসঙ্গে শেফ, জনপ্রিয় রন্ধনশিল্পী ও উপস্থাপক, রেসিপি ডেভেলপার, ফুড স্টাইলিস্ট, ট্রেইনার, খন্ডকালীন শিক্ষক, ফ্রিল্যান্স ফটোগ্রাফার এবং একজন সফল উদ্যোক্তা।
ঈদ পোশাকে সারা
ঈদুল আজহা উপলক্ষে পোশাকের নতুন সংগ্রহ নিয়ে সারা লাইফস্টাইল লিমিটেডের সকল আউটলেটের কার্যক্রম শুরু হয়েছে। কোভিড-১৯ এর এই প্রাদুর্ভাবের সময় সকল স্বাস্থ্যসুরক্ষা এবং নিরাপত্তা বজায় রেখে সারা’র আউটলেট থেকে পাওয়া যাচ্ছে ঈদের পোশাকের নতুন সংগ্রহ।
এছাড়াও সকল স্বাস্থ্য নিরাপত্তা মেনে ঢাকা সহ সারা দেশে অনলাইনের মাধ্যমে তথা সারা’র নিজস্ব ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা’র পেজ থেকে পণ্য অর্ডার করলে গ্রাহকের কাছে পৌঁছে যাবে ঈদের পছন্দের পোশাক। সারা’র ঈদুল আজহার এবারের আয়োজনে ছেলেদের জন্য থাকছে কাবলি, পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, চিনো প্যান্ট, জগার্স, কার্গো প্যান্ট, ডেনিম প্যান্ট, পায়জামা।
ভার্চুয়াল এফইএবি দেশীয় পোশাক মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
করোনা সঙ্কটে বিপর্যস্ত দেশীয় পোশাক শিল্পের ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে সরকার পাশে আছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। ভার্চুয়াল এফইএবি দেশীয় পোশাক মেলার আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি বলেন, দেশের গর্ব দেশীয় পোশাক শিল্প রক্ষায় সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। গত শনিবার অনলাইন আয়োজনে ঈদুল আজহা সামনে রেখে এই মেলা উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী। অনলাইন প্লাটফর্ম স্টেশন বাংলার ওয়েব পোর্টাল ও ফেসবুক পেজে ৩০ জুলাই পর্যন্ত চলবে এই মেলা। দেশীয় ফ্যাশন উদ্যোক্তাদের সংগঠন ফ্যাশন এন্টারপ্রেনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-এফইএবি’র এই আয়োজনে দেশের নামি সবগুলো ফ্যাশন ব্র্যান্ড অংশ নিয়েছে।
এতে ক্রেতাদের জন্য আকর্ষণীয় সব অফার থাকছে। এর মধ্যে রয়েছে মূল্যছাড় এবং ফ্রি ডেলিভারি। পাশাপাশি ক্যাশ অন ডেলিভারিতে দাম পরিশোধ করে ঘরে বসেই নিরাপদে পছন্দের পোশাক কিনতে পারবেন ক্রেতারা। মেলায় প্রবেশ করতে হলে লগইন করতে হবে স্টেশন বাংলার ওয়েব পোর্টাল: www.stationbangla.com-এ।
মেলা সারাদিন সবার জন্য উন্মুক্ত থাকছে। উদ্বোধন পর্বে এফইএবি কর্মকর্তাসহ দেশীয় ফ্যাশন উদ্যোক্তারা অংশ নেন। তারা বলেন, এই মেলায় ক্রেতারা যেমন লাভবান হবেন, তেমনি দেশের গর্ব করার মতো শিল্পটিও বিপর্যয় কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবে।
বিশ্বরঙ’র ঈদ আয়োজন
প্রকৃতির খেয়ালে আজ মানুষ এক বিরূপ প্রকৃতির মাঝে বসবাস করছে। তবে সময় থেমে নেই, কয়েকদিন পরেই আসছে ঈদুল আজহা। সকল প্রতিকূলতাকে সঙ্গে নিয়েই স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বিশ্বরঙ’র থাকছে বিশেষ আয়োজন। গ্রাহকদের জন্য থাকছে শোরুম অথবা অনলাইনের কেনাকাটায় যে কোনো পোশাকে ২০% মূল্য ছাড়। প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের জন্য থাকছে ২০% মূল্য ছাড়ে মানিগ্রাম এবং ওয়েষ্টার্ন ইউনিয়নের পরিসেবায় প্রবাসে বসেই দেশে প্রিয়জনকে ঈদ উপহার পাঠানোর অনন্য সুযোগ। ১৬ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত চলবে মূল্য ছাড় অফারটি। এছাড়াও থাকছে বিকাশ অ্যাপের মাধ্যমে মূল্য পরিশোধে ৩০০ টাকা ক্যাশ ব্যাক অফার। এই সময়ের মধ্যে আপনার পছন্দের পোশাকটি সংগ্রহ করুন সাশ্রয়ী মূল্যে। তবে বিশ্বরঙ ফ্রাঞ্চাইজ শোরুমগুলোতে থাকছে না এই অফারটি।
বিস্তারিত জানতে ভিজিট করুন— www.bishworang.com এবং ফেসবুক পেজ bishworang fan club