বিপিএলে ‘প্রথম’ টস মনে রাখার মতো হয়নি মিরাজের

বয়সভিত্তিক ক্রিকেটে অধিনায়কত্ব করেছেন দীর্ঘদিন। বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন দুইটি বিশ্বকাপে। তার অধীনেই বয়সভিত্তিক ক্রিকেটে এখনো পর্যন্ত সেরা সাফল্য পেয়েছে বাংলাদেশ যুবা দল। পরে সময় যতো  গড়িয়েছে বাংলাদেশ জাতীয় দলে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন মিরাজ। প্রথমে ছিলেন টেস্ট দলের নিয়মিত সদস্য। ক্রমেই নিজেকে অনিবার্য সদস্যে পরিণত করেছেন খুলনার ২১ বছর বয়সী এই ক্রিকেটার। সে ধারাবাহিকতায় প্রথমবারের মতো অধিনায়কত্ব পেয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল রাজশাহী কিংসের।

অধিনায়কত্ব পেয়ে আসরের প্রথম দিনেই দলকে নিয়ে মাঠে নেমেছেন মিরাজ। টস করেছেন সাকিব আল হাসানের সঙ্গে। আর প্রথম টসেই বাজিমাত করেছেন বিপিএলের সর্বকনিষ্ঠ এ অধিনায়ক। জিতেছেন কয়েন টসে। কিন্তু শিশিরের কথা মাথায় রেখে নিয়েছেন আগে বোলিং করার সিদ্ধান্ত। ফলে ব্যাট হাতে মাঠে নামতে হয় সাকিবদের।

আরো পড়ুন: ২০১৯ সালে বিয়ের পিড়িতে বসছেন যেসব বলিউড তারকা

তবে নিজের অধিনায়কত্বের প্রথম ম্যাচটিতে অধিনায়কত্বের শুরুটা মনে রাখার মতো হয়নি মিরাজের। কারণ, সাকিবের ঢাকা ডায়নামাইটসের কাছে একেবারে পাত্তাই পায়নি মিরাজের রাজশাহী কিংস।

মেহেদি হাসান মিরাজের রাজশাহী কিংসকে ৮৩ রানে হারিয়েছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। এদিন  হযরতউল্লাহ জাজাই ও সুনীল নারিনের দুর্দান্ত উদ্বোধনী জুটিতে ৫ উইকেটে ১৮৯ রান করে তারা। জয়ে লক্ষে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে ১০৬ রানে গুটিয়ে যায় রাজশাহী ইনিংস। 

ইত্তেফাক/কিএএফ