চৌগাছা (যশোর) সংবাদদাতা
চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের এড়োলের বিলে একটি বাঁধের কারণে পানিতে তলিয়ে রয়েছে ধানি জমি এমন অভিযোগে ইউএনওকে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় এলাকাবাসী। স্মারকলিপিতে কৃষকরা বলেন, এড়োলের বিলে কয়েক জন প্রভাবশালী ব্যক্তি পানি প্রবাহের খাল বন্ধ করে মাছ চাষের জন্য বাঁধ নির্মাণ করেছেন। এতে পাশাপোল ইউনিয়নের গোপিনাথপুর, বড়কুলি, দশপাখিয়া, রঘুনাথপুর, মত্স্যরাঙ্গা, বুড়িয়ান্দিয়া গ্রামের কয়েকশ বিঘা ধানি জমি পানির নিচে তলিয়ে আছে। এতে জমিতে আমন ধানের চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হক জানান, এলাকাবাসী গত বুধবার এ বিষয়ে আমার কাছে একটি স্মারকলিপি দিয়েছেন। কৃষকদের সমস্যা সমাধানের জন্য ভূমি অফিসারকে বলেছি।