নবীনগরে তিতাস রক্ষায় নাগরিকদের মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নবীনগরে ‘নদী বাঁচাও, নবীনগর বাঁচাও’ স্লোগানে সর্বস্তরের সচেতন নাগরিকদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার তিতাস নদীর পাড়ে মাঝিকাড়া সেতুর পাশে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষক গোলাম কিবরিয়া, মামুনুর রশিদ ও মোহাম্মদ কালন, মিঠু সূত্রধর, সঞ্জয় শীল প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, পৌরসভার জন্য জল্লা এলাকায় ময়লা ফেলার নির্দিষ্ট ডাম্পিং স্টেশন রয়েছে। কিন্তু সেখানে কর্তৃপক্ষ ময়লা-আবর্জনা না ফেলে তিতাস নদীর মাঝিকাড়া সেতুর দক্ষিণ দিকে রাস্তার পশ্চিম পাশের জায়গায় ময়লা-আবর্জনা ফেলছে। এতে নদী ও পরিবেশ উভয় দূষণ হচ্ছে।