মির্জাপুরে ভুয়া দাঁতের ডাক্তার আটক

লাখ টাকা জরিমানা

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

মির্জাপুরে অনুমোদনবিহীন একটি ক্লিনিকে অভিযান চালিয়ে সৈয়দ মাসুদুল ইসলাম মাসুদ (৫৩) নামে এক ভুয়া ডেন্টাল সার্জনকে আটক করেছে পুলিশ। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

সোমবার উপজেলা সদরের কুমুদিনী হাসপাতাল রোডের শান্তনা ডেন্টাল কেয়ার ক্লিনিকে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর্জা মো. জুবায়ের হোসেন বলেন, ভুয়া ডেন্টাল সার্জনকে জরিমানা করা হয়েছে। ক্লিনিক বন্ধ থাকবে। এ অভিযান চলমান থাকবে।