কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
কোটালীপাড়া উপজেলায় খালের পানিতে ডুবে জমিলা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার পূর্ণবর্তী গ্রামে এ ঘটনা ঘটে। সে ঐ গ্রামের আহাদ শেখের মেয়ে। কোটালীপাড়া থানার ওসি শেখ লুত্ফর রহমান জানান, শিশুটি বাড়ির সামনের খালপাড়ে খেলছিল। হঠাত্ তাকে না দেখে বাড়ির লোকজন চারিদিকে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে খাল থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে শিশুটি খেলার একপর্যায়ে পা পিছলে খালে পড়ে যায়।