গাইবান্ধা প্রতিনিধি
বকেয়া বেতন এবং আখের মূল্য পরিশোধের দাবিতে রেলপথ অবরোধ করেছে রংপুর চিনিকলের শ্রমিক-কর্মচারী ও আখচাষিরা। সোমবার সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত আধাঘণ্টা গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ রেলস্টেশনে অবস্থান নিয়ে এ রেলপথ অবরোধ করে রাখেন। এ সময় বক্তব্য রাখেন রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, সহসম্পাদক ফারুক হোসেন ফটু, রচিক সিডিএ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, আখচাষি নেতা জিন্নাত আলী প্রধান প্রমুখ।