সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরায় তিন জেলে আটক

কয়রা (খুলনা) সংবাদদাতা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে ভেশাল ও চরপাটা জাল, নৌকাসহ তিন জেলেকে আটক করেছে বন বিভাগ। সোমবার কাশিয়াবাদ স্টেশনের অধীন গেড়া ও চালকির ভারানি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসএিফ) মো. সালেহ বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা হয়েছে। আটককৃতদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।