ইংল্যান্ড সফরেই ফিরছেন আমির

স্পোর্টস ডেস্ক

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ইংল্যান্ড সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন পাকিস্তানের মোহাম্মদ আমির। নির্দিষ্ট সময়ের আগে গত ১৭ জুলাই আমির দ্বিতীয় সন্তানের বাবা হন। আর তাই ইংল্যান্ডের বিপক্ষে খেলার জন্য দলের সঙ্গে যোগ দেবেন এই বাঁহাতি পেসার। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই খবর নিশ্চিত করেছে।

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট এবং টি-টোয়েন্টি সফরের দলের জন্য পিসিবির দেওয়া ৩০ সদস্যের দলে শুরুতে ছিলেন আমির। তবে, দ্বিতীয় সন্তানের জন্মেও অপেক্ষায় থাকা আমির নিজের নাম প্রত্যাহার করে নেন।

সন্তানের জন্মের পরে নিজেকে ইংল্যান্ড সফরের জন্য প্রস্তুত ঘোষণা করেন আমির। নির্বাচকরাও তাকে স্কোয়াডে যুক্ত করে নেয়। তবে করোনা ভাইরাস পরীক্ষায় নেগেটিভ এলে কেবল দলের সঙ্গে যোগ দিতে পারবেন আমির। জানা গেছে, আমির এরই মধ্যে করোনা ভাইরাসের পরীক্ষা নিয়ে ফেলেছেন।