ঈদুল আজহা উপলক্ষ্যে কেনাকাটার পেমেন্টে ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার দিচ্ছে বিকাশ। ১৬ জুলাই থেকে শুরু হওয়া এই অফার চলবে ২ আগস্ট ২০২০ পর্যন্ত। অফার চলাকালীন একজন গ্রাহক সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। বিকাশ অ্যাপ, ইউএসএসডি কোড *২৪৭# কিংবা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অফারটি পেতে পারেন গ্রাহকেরা। বিভিন্ন লাইফস্টাইল সামগ্রী, পোশাক, জুতা ও আনুসঙ্গিক পণ্য, ইলেকট্রনিকস গ্যাজেট ইত্যাদি অনলাইন বা অফলাইনে কিনতে অফারটি নিতে পারেন গ্রাহক। সুপারস্টোর পেমেন্টে, রেস্টুরেন্টের বিল এমনকি ফুড ডেলিভারিতে বিকাশ পেমেন্টেও রয়েছে এই ক্যাশব্যাক অফার। এছাড়া বিকাশ অ্যাপ থেকে গ্রাহক ট্রেন, বাস, লঞ্চ অথবা বিমানের টিকিটের পেমেন্ট বিকাশ করলেই পাবেন ১০ শতাংশ ক্যাশব্যাক। এই অফারে সর্বোচ্চ ১০০ টাকা ক্যাশব্যাক পেতে পারেন গ্রাহক। আর অনলাইন মার্কেটপ্লেস আজকের ডিল-এ নির্ধারিত পণ্যের পেমেন্ট বিকাশ করে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। —প্রেস বিজ্ঞপ্তি