ক্যাপশন নিউজ

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) : হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে কৃষক মো. আহমেদ আলী এবার প্রায় ৯ শতক জমিতে লাউ চাষ করেছেন। তিনি জানান, সহজলভ্য গোবর আর এর সঙ্গে অল্প পরিমাণে বেঙ্গল সারের মিশ্রণ ঘটিয়ে খেতে প্রয়োগের ফলে লাউয়ের বাম্পার ফলন হয়েছে। এ পর্যন্ত প্রায় ৩০০ লাউ তিনি বিক্রি করেছেন। জমিতে আরো ৭০০-৮০০ লাউ আছে          —ইত্তেফাক