ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ঢাকা কলেজের সাবেক জিএস আবদুল আউয়াল খান (৫৬) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল সোমবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।
তার ছোট ভাই আবদুল নবিন খান জানান, আবদুল আউয়াল খানকে গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার করোনা টেস্ট পজিটিভ আসে। পরে শ্বাসকষ্ট বেড়ে গেলে মুগদায় আইসিইউ বেড না পেয়ে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া নয়। সেখানে আইসিইউতে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বলেন, মুগদা জেনারেল হাসপাতালে ভর্তির আগে গত চার-পাঁচ দিন চিকিত্সকের পরামর্শ নিয়ে বাসাতেই আইসোলেশনে ছিলেন আবদুল আউয়াল খান। গতকাল বাদ এশা কুমিল্লার দেবিদ্বার উপজেলার কাসারীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে মরহুমের গ্রামের বাড়ি কাসারীখোলা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করার কথা।