ইত্তেফাক রিপোর্ট
ঈদুল আজহা কবে হবে, তা জানা যাবে আজ মঙ্গলবার। পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে কবে কোরবানি। সন্ধ্যা সোয়া ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার ইসলামী ফাউন্ডেশন এ তথ্য জানায়। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম।
এদিকে বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন। টেলিফোন নম্বর-৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর-৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।