কাজিপুরে বন্যায় ১ লাখ ৬৬ হাজার মানুষ পানিবন্দি

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় চলমান বন্যায় ১ লাখ ৬৬ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। গবাদিপশুসহ বন্যা কবলিত জনসাধারণ উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে।

কাজিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহ আলম মোল্লা জানান, চলমান বন্যায় চরাঞ্চলের ৬টিসহ ৯ ইউনিয়নের ৮১টি গ্রাম প্লাবিত হয়ে ৩৬ হাজার ৮৮৭ পরিবারের ১ লাখ ৬৬ হাজার মানুষ দুর্যোগের শিকার হয়েছে। ৬৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। লোকজন এখানে আসতে শুরু করেছেন। ব্রিজ কালভার্টসহ ২৩ কি:মি: রাস্তা, ৩০টি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানসহ উপজেলার ২৩৪ কি:মি: এলাকা বন্যার কবলে পড়েছে। এছাড়াও হাটবাজার, ৩৫৭টি ঘরবাড়ী, ৩ হাজার ২৬৯ হেক্টর ফসলি জমি সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে।

ইউএনও জাহিদ হাসান সিদ্দিকী ও পিআইও একেএম শাহ আলম মোল্লা জানান, বন্যা দুর্গতদের জন্য ২৫ মে:টন চাউল, নগদ ৪০ হাজার টাকা এবং ৬৯০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।


ইত্তেফাক/আরকেজি