ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রামের এনএটিপি-২ প্রকল্পের আওতায় ২০১৯-২০২০ অর্থ বছরের এআইএফ-২ ম্যাচিং গ্রান্ট উপ প্রকল্পের আওতায় শাহজাদপুরে কৃষি সমিতির মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার দিলরুবা বাসস্ট্যান্ড সংলগ্ন কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৬ টি সমিতিকে ১২ টি পাওয়ার টিলার, ৬টি পাওয়ার থ্রেসার, ১১টি এলএলপি ও ২টি ভুট্টা মাড়াই যন্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সালাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, এহসানুল হক প্রমুখ।
ইত্তেফাক/এমআরএম