ব্রিটেন এখন পশ্চিমা দুনিয়ায় রাশিয়ার সবচেয়ে বড় টার্গেটগুলোর একটি বলে মন্তব্য করেছে ব্রিটিশ ইন্টেলিজেন্স বিষয়ক একটি পার্লামেন্টারি কমিটি। মঙ্গলবার ইন্টেলিজেন্স এন্ড সিকিউরিটি কমিটির এ রিপোর্টটি প্রকাশ করা হয়।
এই রিপোর্টটির প্রকাশনা বিলম্বিত করায় কমিটি ব্রিটেন সরকারের সমালোচনা করেছে। রাশিয়ার প্রভাব মোকাবেলায় জরুরী ভিত্তিতে পদক্ষেপ নিতে বলেছে কমিটি।
জানা যায়, ব্রিটেনে রাশিয়ার ভুয়া তথ্য প্রচার ও সাইবার আক্রমণ নিয়ে গবেষণা চালায় ওই কমিটি। সেই সঙ্গে ব্রিটেনে বসবাসকারী রুশ নাগরিকদের বিষয়ে কমিটি এই তদন্ত চালিয়েছে।
আরও পড়ুন: বিমানযাত্রীদের করোনা টেস্ট বাধ্যতামূলক করল চীন
বিবিসি জানায়, রিপোর্টটির কিছু অংশ প্রকাশ করা হলেও এই রিপোর্টের অনেক স্পর্শকাতর অংশ প্রকাশ করা হয়নি।
ইত্তেফাক/আরআই