প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

গণিত

দিলীপ কুমার রায়, সহকারী শিক্ষক

তালুক শাখাতী উচ্চ বিদ্যালয়

লালমনিরহাট 

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা , তোমরা যারা ২০২০ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষা দেবে তাদের জন্য গণিতের সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করছি । পরীক্ষার প্রস্তুতির জন্য এগুলো ভালোভাবে পড়বে এবং বুঝতে চেষ্টা করবে।  প্রশ্নকাঠামো অনুযায়ী  সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ২০ টির উত্তর দিতে হবে।

 

প্রথম অধ্যায় / গুণ:

১। যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কী বলে?

উ:  গূণ্য

২। গুণ্য ´ গুণক =  কোনটি ?

উ: গুণফল

৩। ১১০০´২০০

উ: ২২০০০০

৪। যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তার নাম কী?

উ: গুণক

 ৫। ১  রিম কাগজে ৫০০ তা কাগজ থাকে । ২৯৮ রীমে কত তা কাগজ থাকবে ?

উ: ১৪৯০০০ 

৬। ১ ডজন বইয়ের মুল্য ৬৭৫ টাকা এরূপ ৪৫ ডজন বইয়ের মুল্য কত ?

উঃ ৩০৩৭৫ 

৭। ১ টি চেয়ারের দাম ৪৭৫ টাকা হলে , ১১৮ টি চেয়ারের দাম কত ?

উঃ ৫৬০৫০

৮। চার অঙ্কবিশিষ্ট গুণক দ্বারা কয় ধাপে গুণ করতে হয়  ?

উঃ   ৪ 

৯। সুবোধ স্যারের দৈনিক আয়  ৩৭৫ টাকা হলে ,  মাসিক আয় কত ? 

উঃ ১১২৫০  

১০। ১টি বইয়ের মূল্য ১টি কলমের তিনগুণ ; ১টি কলমের মুল্য ৫ টাকা হলে ৩টি বইয়ের মুল্য কত ?

উ: ৪৫ টাকা   

২য় অধ্যায় / ভাগ:

১১। নিশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য নির্ণয়ের সুত্রটি কী ?

উ: ভাজক ´ ভাগফল

১২। ৫টি আমের দাম ৭৫ টাকা হলে একটি আমের দাম কত ?

উ: ১৫ টাকা

১৩। ৯৩৫০০¸১০০  = ?

উ:  ৯৩৫ 

১৪। দুইটি সংখ্যার গুণফল ৩০০ একটি সংখ্যা ৩০ হলে অপরটি  ?

উ:  ১০  

১৫। একটি ভাগ অংকে ভাজ্য ২০১৫০ এবং ভাজক ১০০০ হলে ভাগশেষ কত ?

উ: ১৫০

১৬। দুই অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২০০ কে গুণ করলে গুণফল ১৯৮০০ হবে   ?

উ:  ৯৯  

১৭। ৬ টি পেন্সিলের দাম ২৪ টাকা হলে  ১টি পেন্সিলের দাম কত ?

উ: ৪ টাকা

১৮। ভাগফল কখন শুন্য হয় -?

উ: ভাজ্য ০ হলে   

১৯ । যে সংখ্যা দ্বারা ভাগ   করা হয় তাকে কী বলে ?

উ: ভাজক   

২০ । একজন শ্রমিকের  বার্ষিক আয়  ৯৮৯১৫ টাকা হলে , দৈনিক আয় কত ?

উ ২৭১ টাকা