কানাডার টরোন্টতে কয়েকশ মানুষ চীনের কমিউনিস্ট সরকারের আগ্রাসন নীতির প্রতিবাদ জানিয়ে সমাবেশ করে চাইনিজ কনস্যুলেটের সামনে। এ সময় তিব্বত ও হংকংয়ের ওপর চীনের কর্তৃত্ব পারায়ণ আচরণ বন্ধে আহ্বান জানানো হয়। সেই সঙ্গে লাদাখ সীমান্তে তাদের আগ্রাসন বন্ধেরও আহ্বান জানানো হয়।
এই আগ্রাসনের প্রতিবাদে কানাডাকে চীনের পণ্য বর্জনেরও আহ্বান জানানো হয়। চীনে কানাডার আটক দুই নাগরিকের মুক্তির জন্য আন্তর্জাতিক সংগঠনগুলোকে সহায়তার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানায় আন্দোলনকারীরা
এ ছাড়াও চীনের চলমান উইঘুর নির্যাতনের বিষয়েও আলোচনা করে তারা। এ সময় ইরান, তিব্বত এবং ভিয়েতনামের অনেক অভিবাসী এই আন্দোলনে অংশগ্রহণ করেন। চীনের মানবাধিকার খর্বের জন্য কানাডার সরকারকে দেশটির ওপর অবরোধ আরোপেরও আহ্বান জানানো হয়। এ সময় লাদাখ সীমন্তে চীনের আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে স্থানীয় ভারতীয় অভিবাসীরা।
ইত্তেফাক/আরএ