বাকেরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা 

বরিশালের বাকেগঞ্জ উপজেলায় সরকারি বিধি-বিধান এবং নির্দেশনার তোয়াক্কা না করে উপজেলার কামারখালী বাজারে অবস্থিত দাঁড়িয়াল ইউনিয়নের ইউপি সদস্য রফিকের  পাকা দ্বিতল ভবন (দোকান ঘর) ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ উচ্ছেদ করা হয়। এছাড়া দুই বেকারি ও খাবার হোটেলকে জরিমানা করা হয়েছে। 

স্থানীয়দের অভিযোগের সত্যতার ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম উজ্জ্বল।

এ ছাড়াও একই দিনে ভোক্তা অধিকার আইনে আল-মদিনা ও আল-আরাফাত বেকারির মালিকের প্রত্যেককে দশ হাজার টাকা ও মোতালেব হোসেন ও দিলীপ চন্দ্র দাস নামের দুই খাবার হোটেল মালিকের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

আরও পড়ুন: সশস্ত্র বাহিনীকে কোভিড-১৯ মোকাবিলার সরঞ্জাম প্রদান মার্কিন দূতাবাসের

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন-বাকেরগঞ্জ থানার শারসী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদশর্ক মো. যোবায়ের আহমেদ, দাড়িয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

ইত্তেফাক/এএএম